সর্বশেষ ঘোষণা

নোটিশ বোর্ড

সকল

প্রতিষ্ঠানের ইতিহাস

image-not-found

বাগেরহাট সম্মিলনী মাধ্যমিক বিদ্যািলয়টি অত্র অঞ্চলের বিদ্যোৎসাহী গুণীজনেরা ১৯১১ খ্রিঃ এম.ই.স্কুল হিসেবে প্রতিষ্ঠা করেন।পরবর্তীতে ১৯৬৩ খ্রিঃ নিম্ন মাধ্যমিক ও ১৯৬৯ খ্রিঃ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে।এ বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্ররা মহান ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন।এ বিদ্যালয়ে প্রাক্তন গর্বিত ছাত্র বাংলাদেশের মন্ত্রিপরিষদের সচিব হয়েছেন।
প্রাক্তন অনেকে ডাক্তার,আইনজীবী,ইন্জিনিয়ার, ক্রীড়াবীদ,সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সুনাম অর্জন করেছেন।অনেকে আবার সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।এটি প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীদের ও সর্বোপরি এলাকাবাসীর সমন্বিত প্রচেষ্টার ফল। এলাকাবাসীর সেবার মনোভাব নিয়ে মান সম্পন্ন শিক্ষা প্রসারে এবং কৃতিত্বপূর্ণ ফল অর্জন করে এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে একটি স্থান করে নিয়েছে। প্রতিষ্ঠানের সার্বিক ক্ষেত্রে সফলতার জন্য মানুষের মাঝে এক ধরনের চাহিদা সৃষ্টি হওয়ায় তাঁরা তাঁদের কোমলমতি ছেলে মেয়েদের এই প্রতিষ্ঠানে পড়াশুনা করাতে যথেষ্ট আগ্রহী হয়ে উঠেছেন। প্রতিষ্ঠানের সাফল্যে অভিভাকগণের মধ্যে ইতিবাচক প্রভাব ছাড়াও বিভিন্ন পর্যায়ে বেশ প্রসংশনীয় অবদান রাখছে।সবকিছুর মূলে রয়েছে প্রতিষ্ঠানের অটুট শৃঙ্খলা,শিক্ষকগণের একাগ্রতা,শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণের মধ্যে সমন্বয় সাধন।

সভাপতির বাণী

image-not-found

প্রিয় শিক্ষার্থী সম্মানীত শিক্ষক,শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ আমাদের প্রিয় বাগেরহাট সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
বিদ্যালয় হলো জ্ঞান, চরিত্র ও মানবিক মূল্যবোধ গঠনের আলোকবর্তিকা। এখানে শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করে না, বরং তারা নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের শিক্ষাও লাভ করে। আজকের শিক্ষার্থীই আগামী দিনের ভবিষ্যৎ নির্মাতা। তাই সঠিক শিক্ষা ও সুস্থ সংস্কৃতির মাধ্যমে তাদেরকে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।আমরা বিশ্বাস করি, শিক্ষা হলো জীবনের সর্বশ্রেষ্ঠ শক্তি। একাগ্রতা, পরিশ্রম ও সততার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই প্রতিষ্ঠান আগামী দিনে আরও সমৃদ্ধ হয়ে উঠবে এই প্রত্যাশা করি।
সবার মঙ্গল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

ধন্যবাদ।
আহমেদ কামরুল হাসান
সভাপতি
[বাগেরহাট সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়]

প্রধান শিক্ষকের বাণী

image-not-found

প্রিয় সুহৃদ ,
আমার সালাম ও নমস্কার নিবেন।
শিক্ষা শুধু একটি বইয়ের ভেতর সীমাবদ্ধ জ্ঞান নয় এটি মনুষ্যত্ব, মূল্যবোধ ও মানবতার পরিপূর্ণ বিকাশ। আমাদের প্রিয় বিদ্যালয়টি সেই আদর্শে বিশ্বাসী; আমরা চেষ্টা করছি এমন এক শিক্ষাঙ্গন গড়ে তুলতে, যেখানে শিশুরা হয়ে ওঠে শুধু পরীক্ষায় সাফল্যপ্রাপ্ত নয়, বরং একজন সুস্থ চিন্তাশীল মানুষ, একজন দায়িত্বশীল নাগরিক।এই পথচলায় শিক্ষার্থীদের প্রতিটি হাসি, প্রতিটি সাফল্য, আমাদের অনুপ্রেরণা। আমাদের শিক্ষকবৃন্দ শুধু পাঠদানে নয়, শিশুদের জীবনের দিশারী হয়ে পাশে দাঁড়ান ভবিষ্যতের আলোকবর্তিকা তৈরি করেন তাঁরা।
আমাদের প্রতিষ্ঠান নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা এবং নেতৃত্বের গুণাবলি গঠনে সর্বোচ্চ গুরুত্ব দেয়। কারণ আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী যেন নিজের মাঝে আবিষ্কার করতে পারে একজন স্বপ্নবান আত্মবিশ্বাসী এবং মনুষ্যত্বসম্পন্ন মানুষকে।এই সুযোগে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সকল অভিভাবক, শিক্ষক, পরিচালনা পর্ষদ ও শুভানুধ্যায়ীকে যাঁদের নিরলস সহযোগিতায় আজ আমাদের এই অগ্রযাত্রা সম্ভব হয়েছে।

অমি প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণের পর সম্প্রতি বাগেরহাট সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।যা দৃশ্যমান হিসেবে একটি চার তলা আধুনিক ভবন,নির্মানাধীন আরো একটি চার তলা ভবন , একিট মানসম্মত গেট,সীমানা প্রাচীর ও শহিদ মিনার ।দীর্ঘিদন ধরে প্রায় ভঙ্গুর অবস্থা থেকে বর্তমান শিক্ষক মন্ডলীর অক্লান্ত পরিশ্রম,ব্যবস্থাপনা কমিটি তত্ত্বাবধান,স্থানীয় অধিবাসী,প্রাক্তন শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত ও শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পেয়েছে।বিগত কয়েকটি পাবলিক পরীক্ষার ফলাফল প্রায় শতভাগ উত্তীর্ন।ঐতিহ্যবাহী বিদ্যালয়টিকে ছাত্রছাত্রী বৃদ্ধি ও শিক্ষার মান উন্নয়নে আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি।

স্বপন কুমার কীর্ত্তনীয়া
প্রধান শিক্ষক